এক্সিলেন্ট গ্রুপের নতুন উপদেষ্টা হলেন ডব্লিউএইচআরও চেয়ারম্যান মহিউদ্দিন আমিন

Post Image

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এক্সিলেন্ট গ্রুপের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউএইচআরও) চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও উদ্যোক্তা মহিউদ্দিন আমিন। সম্প্রতি গ্রুপটির পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

মহিউদ্দিন আমিন দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি অঙ্গনে মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে বিশ্বজুড়ে মানবতার সেবায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

মহিউদ্দিন আমিনের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এক্সিলেন্ট গ্রুপের বৈশ্বিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসায়িক সম্প্রসারণ  এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

নতুন এই দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মহিউদ্দিন আমিন তার দূরদর্শী পরিকল্পনার কথা ব্যক্ত করে বলেন, "আমার মূল লক্ষ্য হলো এক্সিলেন্ট গ্রুপকে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠা করা। আমরা এমন এক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছি যা বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে এবং নতুন তরুণ উদ্যোক্তা তৈরিতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়নই হবে আমাদের মূল ফোকাস।"

এক্সিলেন্ট গ্রুপ কর্তৃপক্ষ জানায়, মহিউদ্দিন আমিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে তার দীর্ঘদিনের নেতৃত্ব এবং ব্যবসায়িক দূরদর্শিতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে চায়। বিশেষ করে বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তার পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মহিউদ্দিন আমিন দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে কাজ করে আসছেন। তার এই নতুন পথচলা বাংলাদেশের অর্থনীতি ও তরুণ সমাজের উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না: হাফেজ তাশরীফের বাবা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’

এক্সিলেন্ট গ্রুপের নতুন উপদেষ্টা হলেন ডব্লিউএইচআরও চেয়ারম্যান মহিউদ্দিন আমিন

আমরা নিরপরাধ, অভিযোগ প্রত্যাহার চাই : পলক

কর্ণফুলী নদীতে মিললো নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ

লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক

সর্বাধিক পঠিত

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক