জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

Post Image

মালয়েশিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার আল দাউদ অ্যারাবিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার কথা শোনেন।

সভায় শুরুতেই মিয়া গোলাম পরওয়ার তাদের মৌলিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে উপস্থিত প্রবাসীরা বাংলাদেশ ভিত্তিক প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায়, বিদেশে কর্মসংস্থানের জন্য অতিরিক্ত ব্যয়, ভোট কারচুপি, ব্যাংকিং জটিলতা, অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ, বাংলাদেশ বিমানবন্দরে হয়রানি এবং অন্যান্য নানা দুর্ভোগের বিষয় তুলে ধরেন।

প্রবাসীদের বক্তব্যের প্রেক্ষিতে মিয়া গোলাম পরওয়ার এসব অনিয়ম, দুর্নীতি  ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো বিরোধীদলের পক্ষ থেকে সংসদে জোরালোভাবে উপস্থাপন করা হবে।

পাশাপাশি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে চাপ প্রয়োগ করা হবে, যাতে প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ লাঘব এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও সেবাপ্রাপ্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মালয়েশিয়ান প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আবু আব্দুল্লাহ বলেন, প্রবাস জীবনে আল্লাহর দাসত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হালাল রুজির অনুসন্ধান করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে যে বিষয় হারাম, মালয়েশিয়াতেও তা হারাম। তাই কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় প্রবাসীদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বিশিষ্ট প্রবাসী নেতা মাহবুবুর রহমান ও জনাব আবুল হাসান জারজিসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি