নাসীরুদ্দীন পাটওয়ারী

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’

Post Image

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক প্রভাবকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গেরুয়া পতাকা এখন বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। মুসলমানরা সচেতন ও ঐক্যবদ্ধ না থাকলে এই প্রভাব প্রতিহত করা কঠিন হবে।

শুক্রবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সমাজে নৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে মসজিদভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। তার মতে, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তামূলক উদ্যোগ যুক্ত করা গেলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে অসহায় নারী, এতিম শিশু ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত ১৫ বছরে বহু আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব বিভিন্নভাবে নির্যাতন ও চাপের মুখে ছিলেন। সেই পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ সামাজিক কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নেতাকর্মী ও মুসল্লিদের ভিড়ে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এসময় মসজিদের পেছনের ফটকের কাঁচ ভেঙে অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ