বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

Post Image


বাগেরহাট, ময়মনসিংহ, মুন্সীগঞ্জসহ সারা দেশের বিভিন্ন জায়গায় জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর, তাদের ঘরবাড়ির ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি এস এম ফরহাদ।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।


এ সময় ফরহাদ বলেন, ‘তারেক রহমানসহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন, যারা সরকার গঠন করতে যাচ্ছেন তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না বলে আমরা আশাবাদী। আপনারা ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে কপি করে আবারও ফ্যাসিবাদী হতে চাইবেন না।


আমাদের আবারও আবু সাঈদ হয়ে রাস্তায় নামতে বাধ্য করবেন না।


ডাকসুর জিএসি বলেন, ‘আমরা আশা করেছিলাম, ইলেকশনের পরে অন্তত আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। তবে আমরা লক্ষ করেছি, এই নির্বাচনে বিএনপি যতগুলো আসন পেয়েছে ২০০৮ সালে আওয়ামী লীগ এর চেয়ে অনেক বেশি আসন পেয়েও এত দ্রুত তারা এতো ভয়ংকর, ফ্যাসিবাদী আচরণ করার সাহস পায়নি। ২৪-পরবর্তী এ নির্বাচনের আজকে এক দিন পার না হতেই বিএনপি যেভাবে তাদের নেতাকর্মীদের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং সেটিকে ইনজয় করছে, সুপ্রিম লিডারের জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেগুলো প্রতিরোধের চেষ্টা করছে না এটি একটি ভয়ংকর বার্তা দিচ্ছে।


তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীর কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। আমরা এখনো আশাবাদী, যারা বিজয়ী হয়েছেন তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাইবেন না। আমরা আশা করতে চাই, আবার কোনো ফ্যাসিবাদ হতে চাইবেন না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, ৭ দিনের রিমান্ডে সেই আবু বকর

১৬৯ পিস ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা, হারালেন দলীয় পদ

সাঈদীর মামলার বাদীর দা/ফ/নে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদরাসা শিক্ষা ও শিক্ষার্থীদের সুরক্ষায় যেসব প্রস্তাব দিলেন মিজানুর রহমান আজহারী

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

সর্বাধিক পঠিত

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি পরীক্ষাথীরা

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’