ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

Post Image


পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে স্থানীয় ছাত্রদল।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দাবিতে ঈশ্বরদী থানায় স্মারকলিপি দিয়েছেন সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন।

তিনি ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন।

আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের।

স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে ওয়াজ মাহফিল আয়োজন ইতিবাচক। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার ও ব্যক্তিগত আক্রমণ করা হলে স্থানীয় সামাজিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে রাজনৈতিক বক্তব্য ও উসকানিমূলক মন্তব্য বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইসমাইল হোসেন মহন বলেন, তারা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া না হয়, সেটিই তাদের মূল দাবি। বিভিন্ন স্থানে ইসলামি মঞ্চে রাজনৈতিক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের বাইরে রাখতে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

স্মারকলিপিতে মাহফিলের বক্তব্য কোরআন-হাদিসের আলোচনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য বন্ধ করা এবং এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের পর এবার পিসিপির কমিটি ঘোষণা

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

কক্সবাজারের রিসোর্টে আগুন, পরিবারের ৬ সদস্যসহ প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী নাফিজ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

একই চত্বরের নাম বদল তিনবার, এবার ‘হাদি চত্বর’ বাদ দিয়ে দেওয়া হলো ‘জিয়া চত্বর’

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সর্বাধিক পঠিত

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী