হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

Post Image

হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এবং স্বাস্থ্যখাতে সরকারের অবহেলার অভিযোগও তোলে সংগঠনটি।

বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

জাবের বলেন, শুধু গত ১০ দিনে প্রায় ১০০ থেকে ১৫০ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন রয়েছে। 

তিনি বলেন, করোনা মহামারির সময় রোগীদের জন্য আলাদা হাসপাতাল নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে হামে আক্রান্ত হাজারো শিশুর জন্য কোনো বিশেষ হাসপাতাল বা ডেডিকেটেড চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি এবং সর্বদলীয় অংশগ্রহণের ভিত্তিতে জাতীয় কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব বলেন, জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ১২ মে পর্যন্ত ৪১৫ জনের মতো শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি। এ বিষয়ে সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, টিকার ঘাটতি না থাকলেও প্রশাসনিক জটিলতায় টিকা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি, জাতীয় নির্বাচন ও বিভিন্ন ক্যাম্পেইনের কারণে টিকাদান কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ