চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে জিতু চৌধুরী (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।রোববার (২৫ অক্টোবর) বিকেলে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।জিতু চৌধুরী নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের গোসাইলডাঙা এলাকার বাসিন্দা। তার বাবার নাম পরিমল চৌধুরী এবং মায়ের নাম লাভলী চৌধুরী।সদরঘাট নৌ পুলিশের এসআই মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ২২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন জিতু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।এমআরএএইচ/জেএইচ







