চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে প্রায় ৬ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩

Post Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি-৫ ব্যাটালিয়নের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) সকালে এসআরবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জের পারদিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে বশির উদ্দিন (৫৬), কলাবাড়ি গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) ও চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসনের ছেলে ইউসুফ আলী (৫০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শিবগঞ্জ পৌর ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি মকিম মার্কেটের নীচতলার একটি দোকানঘরে কয়েক ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছে মর্মে গোপন খবর পাওয়া যায়। সে প্রেক্ষিতে এসআরবির যৌথ দল ওই দোকানে অভিযান চালায়। অভিযানে ওই ৩ জনের কাছ থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, ৩টি মোবাইল ফোন, ২টি এটিএম কার্ড ও ২টি মানিব্যাগ জব্দ হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন