মুন্সিগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নিহত ৩

Post Image


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন, রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তার বাড়ি চুয়াডাঙ্গায়।

বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।

কুড়িল বিশ্বরোডে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

২৩ অক্টোবর ২০২৬

আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনের মৃত্যু হয়েছে। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল জানিয়েছেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ১১ জনকে ফায়ার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন