সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কারণ খুঁজতে ব্যর্থ সরকার: সিপিবি

Post Image


সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের কূটনৈতিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি ২০ হাজারেরও বেশি বাংলাদেশিকে মুক্ত করার জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান সিপিবির কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন বলেন, সৌদি আরব বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা না করে দুই বাংলাদেশি নাগরিককে গলা কেটে হত্যা করেছে। সরকার এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে ব্যর্থ হচ্ছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সৌদি দূতাবাস ঘেরাও করা হবে।

তিনি বলেন, নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মতো কর্মীদের সৌদি আরব থেকে নির্যাতিত হয়ে ফিরতে হচ্ছে। অনেক নারী গর্ভবতী হয়ে দেশে ফিরছেন। এসব কুকর্মের জবাব সৌদি আরবকে দিতে হবে। একটি দেশকে না জানিয়ে কীভাবে সেই দেশের নাগরিককে হত্যা করতে পারে? এসব প্রশ্নের জবাব দিতে হবে।

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. ফজলুর রহমান বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসলে কার লোক? তিনি দেশের স্বার্থে, নাকি আমেরিকার স্বার্থে কাজ করছেন, তা দেখা দরকার।

তিনি আরও বলেন, দেশের গরিব ছেলেমেয়েরা তাদের সবকিছু বিক্রি করে বিদেশে যান। এ দেশের যারা বড়লোকি দেখান, তাদের জোগানদাতা এসব কর্মীরাই। তারা দেশে টাকা পাঠান বলেই এরা বড়লোকি দেখাতে পারেন। সৌদি সরকার দেশের দুই ছেলেমেয়েকে হত্যা করেছে। অথচ আমাদের সরকার কিছুই করছে না। সৌদি আরব যে অন্যায় করেছে, সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বলেন, দেশের মাটিতে কাজ না পেয়ে জমিজমা বিক্রি করে লোকজন বিদেশে যান। তারা সৌদি আরবে দাসত্ব করে টাকা পাঠান। আবার পাশবিক নির্যাতনের শিকার হয়ে চলেও আসেন। দেশে এসে কোনো প্রতিকারও পান না। সরকার নীরবে বসে থাকে। শরিয়াহর নামে যে শিরশ্ছেদ হলো, সরকারের তা প্রতিবাদ করার সাহস নেই। বাংলাদেশসহ অন্যান্য দেশের সরকারগুলো দীর্ঘদিন ধরে সৌদি আরবের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কারণ খুঁজতে ব্যর্থ সরকার: সিপিবি

যশোরে বাইক স্ট্যান্ডের চাঁদা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

তারেক রহমানের বিচক্ষণতায় উৎসবমুখর দুর্গোৎসব

আ.লীগের ইউপি চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ফেসবুকে ভাইরাল

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের