প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

Post Image

রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় গলায় পরিচয়পত্র ঝোলানো এক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে তানভীর জোমাদ্দার হিসেবে শনাক্ত করা হয়।


মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, তানভীর কী কারণে সেখানে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার গলায় ঝোলানো পরিচয়পত্রটি মিরপুরের একটি দোকানের বলে জানা গেছে। ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি কেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

পণ্যবাহী গাড়ি আটকে চাঁদা আদায়, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের