জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

Post Image

জুলাই অভ্যুত্থানের চেতনাকে পাশ কাটিয়ে বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে পুনর্বাসন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের সূত্র ধরে ডাকসু ভিপি দাবি করেন, দেশে পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ও ভাগাভাগির সংস্কৃতি ফিরিয়ে আনতেই দুই দলের মধ্যে এই সমঝোতা তৈরি হয়েছে।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে দুটি দলের সমঝোতা নিয়ে গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছেন, বাস্তবে সেই দুটি দল আর কেউ নয়—বিএনপি ও আওয়ামী লীগ। তিনি প্রশ্ন তোলেন, সহস্র শহীদের রক্তে রঞ্জিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার এখন পর্যন্ত কার্যকর কী পদক্ষেপ নিয়েছে? রাষ্ট্র সংস্কারের পক্ষে দেওয়া গণভোটের রায় উপেক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, বর্তমান সরকারের আমলে গণহত্যাকারীদের যথাযথ জবাবদিহিতার আওতায় আনার বদলে বরং তাদের প্রকাশ্য আদালতে নির্লজ্জ আচরণ করতে দেখা গেছে। বিদেশে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো উল্লেখ করেন, মাঠপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে গণহারে পদায়ন করা হচ্ছে এবং দেশের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে বড় বড় মেগাপ্রকল্পের ব্যবসা নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাত থেকে বিএনপির কাছে হস্তান্তরিত হচ্ছে। রাজধানী ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের প্রকাশ্য উপস্থিতি ও প্রটোকল দেওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব চিত্র প্রমাণ করে যে সরকার কার্যত দলটির রাজনৈতিক পুনর্বাসনে কাজ করছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি: সাদিক কায়েম

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার শ্যালকের দোকানে মিলল সরকারি চাল

পণ্যবাহী গাড়ি আটকে চাঁদা আদায়, ছাত্রদলের ৮ নেতাকর্মীকে শোকজ

লক্ষ্মীপুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

ফেরিতে উঠার সময় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের