ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

Post Image


দেশকে অস্থিতিশীল করা, সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ধর্মীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

রোববার (১৮ অক্টোবর) পটুয়াখালী জেলা পরিষদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে—বিষয়টি মোটেও তেমন নয়। সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সম্পর্কে সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুর্গাপূজার আগে পুলিশ ‘দেবাশীষ’ নামে একজনকে গ্রেপ্তার করে। পরে ‘গুলশান আরা’ নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। দুবাইপ্রবাসী ওই নারী দেশে ফিরে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের পরিকল্পনা করা হয়েছিল। এসব ঘটনার দায় সরকারের ওপর চাপিয়ে দিয়ে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারকে দুর্বল হিসেবে উপস্থাপন এবং রাজনৈতিক পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়াই ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে

মতবিনিময় সভার আগে জেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদে এটিই ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

এতো বড় অপরাধের জন্য পদত্যাগ যথেষ্ট নয়: হাসনাত

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

আ. লীগ পুনর্বাসনের সমালোচনা করায় সাইবার ক্রাইমে মামলা, ২০ দিন ধরে জেলে জুলাই যোদ্ধা

ছয় ছেলে থাকলেও আশ্রয় মিলল না ৮৫ বছরের বৃদ্ধা মায়ের

‘আল্লাহ, আমাকে খাবার দাও’ বলে আকুতি জানানো সাজু শেখের স্ত্রী মারা গেছেন

সর্বাধিক পঠিত

টানা ছয় দিন ৯ ডিগ্রিতে তেঁতুলিয়ায় তাপমাত্রা,বইছে শৈত্যপ্রবাহ

লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার দিনের রিমান্ডে

বিএনপির চার সিনিয়র নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ১

চট্টগ্রামে এবার জুলাই গ্রাফিতি নিয়ে ছাত্রদল-এনসিপি মুখোমুখি

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ