ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

Post Image


গণভোটের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।


সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনের সক্রিয় অংশ নিয়েছিলেন।


জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে “MD Rakibull Hasan” নামের ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” শীর্ষক একটি পোস্ট দেওয়া হয়।


পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।


রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে জুলাই আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেন।


এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলেও জানা গেছে। স্বৈরাচার বিরোধী বিভিন্ন আন্দোলনে দলীয় কর্মসূচি ও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

প্রেমিকের মোটরসাইকেল চালাচ্ছিলো প্রেমিকা, দূর্ঘটনায় প্রাণ গেল দুজনের

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য

কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

ভোলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর ভিড়

কিডনি বিক্রি করেও ঘোচেনি অভাব, চুরির মামলায় গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

ঈদ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী