একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

Post Image


একদিনেই দুই সুখবর পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। আজ শনিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে সরকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন এই অধ্যাপক। এছাড়া ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাকে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ‎প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

‎এতে আরও বলা হয়, এর আগে ২০২৫ সালের ২৩ জুন অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

অপরদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আরেক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান তথ্য কমিশনার পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি সরকার নির্ধারণ করবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের পর এবার পিসিপির কমিটি ঘোষণা

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

কক্সবাজারের রিসোর্টে আগুন, পরিবারের ৬ সদস্যসহ প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী নাফিজ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

একই চত্বরের নাম বদল তিনবার, এবার ‘হাদি চত্বর’ বাদ দিয়ে দেওয়া হলো ‘জিয়া চত্বর’

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সর্বাধিক পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

ফেসবুকে গণভোটের পক্ষে পোস্ট, এক ঘণ্টায় বহিষ্কার ছাত্রদল নেতা

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন