জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

Post Image

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে জনগণের আমানতস্বরূপ ভোট রক্ষা করা আমাদের মূল দায়িত্ব। কেউ যেন কোনো অবস্থাতেই ভোট চুরি করতে না পারে, সেজন্য নেতাকর্মীসহ সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে জামায়াতের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। বিগত সংসদ নির্বাচনের পর থেকে ক্ষমতাসীন দল ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিসহ সার্বিক দুঃশাসনের কারণে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। পক্ষান্তরে, যেসব এলাকায় জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন, সেসব এলাকার মানুষ তুলনামূলক অনেক শান্তিতে রয়েছে। কারণ সেখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের ঠাঁয় নেই। ফলে ঠাকুরগাঁওয়ের ভোটাররাও এবার সচেতনভাবে তাদের নতুন প্রতিনিধি বেছে নেবেন।

তিনি আরো বলেন, এখন আর কোনো ভয়-ভীতি কিংবা লোভ দেখিয়ে মানুষের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। ভালোবাসা, আন্তরিকতা ও মানবিকতার গুণাবলী দিয়েই মানুষের মন জয় করে ভোট অর্জন করতে হবে; যে সকল গুণাবলী আমাদের জামায়াতের প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেনের মধ্যে বিদ্যমান। তিনি সর্বদা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। একজন নির্যাতিত মানুষই কেবল অন্য নির্যাতিতের কষ্ট গভীরভাবে উপলব্ধি করতে পারেন। আশা করি, ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণ তাকে এবার সে সুযোগ দেবেন।

সকল প্রকার হুমকি-ধমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, নির্বাচনি প্রতিপক্ষ নানা সুযোগ গ্রহণ করে আমাদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাতে পারে এবং সাধারণ ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করতে পারে। কিন্তু তারা যত বাধাই সৃষ্টি করুক না কেন, আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে আসব না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক ফিরোজ বিশ্বাস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, প্রেস সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল জুয়েল, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান ও সদর সেক্রেটারি আদিউল ইসলামসহ জেলা-উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করায় ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে

জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

স্কুল অফিসে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

সেই মিষ্টির আসনে উপ-নির্বাচন : রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

ক্লাসরুমকে শোবার ঘর বানালেন কলেজ প্রিন্সিপাল

ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভাঙচুর

সারের ডিলারশিপে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

সর্বাধিক পঠিত

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ