ক্লাসরুমকে শোবার ঘর বানালেন কলেজ প্রিন্সিপাল

Post Image

নিয়মিত সরকারি বাড়ি ভাড়া গ্রহণ করলেও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের একটি শ্রেণিকক্ষ দখল করে রীতিমতো বসবাস করছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

সরেজমিন গেলে দেখা গেছে, কলেজের ২১১ নম্বর কক্ষের এক কোণে রাখা স্টিলের র‍্যাকে সাজানো শার্ট, প্যান্ট ও লুঙ্গি। একটু দূরে চার-পাঁচটি চেয়ার ও একটি টেবিল। টেবিলের ওপর পানির বোতল, খাবারের বাটিসহ নানা জিনিসপত্র। পাশেই বড় একটি খাট, বিছানার ওপর দুটি বালিশ। এমন দৃশ্য দেখে মনে হওয়া স্বাভাবিক, এটি কোনো শ্রেণিকক্ষ নয়, মূলত শোবার ঘর।

শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কক্ষটি ব্যবহার করেন। তবে, শ্রেণিকক্ষ এমন ব্যবহারে কলেজের একাধিক শিক্ষকের মধ্যে অসন্তোষ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ১৫তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি একজন জ্যেষ্ঠ শিক্ষক। শুধু তাই নয়, আগে বিভিন্ন কলেজে দায়িত্ব পালন করেছেন। তার মতো একজন জ্যেষ্ঠ শিক্ষকের কাছ থেকে তারা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।

আরও একজন শিক্ষক বলেন, অধ্যক্ষ অনেক সিনিয়র একজন শিক্ষক। তিনি আগে অন্য কলেজেও ছিলেন। কিন্তু তার এই কর্মকাণ্ড আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। সরকারি বাসাভাড়ার সুবিধা পাওয়ার পরও শ্রেণিকক্ষে খাট, চেয়ার-টেবিল রেখে সেটি ব্যক্তিগতভাবে ব্যবহারের বিষয়টি সবার কাছেই দৃষ্টিকটু।

তবে শ্রেণিকক্ষে বসবাসের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, কক্ষটিতে তিনি রাত্রিযাপন করেন না। মাঝেমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে এসব জিনিস রাখা হয়েছে। তার দাবি, কলেজে মৌখিক পরীক্ষা নিতে আসা অতিথি শিক্ষকদের থাকার জন্য কক্ষটি প্রস্তুত করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, শ্রেণিকক্ষ ব্যবহার করে শোবার ঘর বানিয়ে বসবাস করার কোনো সুযোগ নেই। এ বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করায় ছাত্রদল আমাকে বহিষ্কার করেছে

জনগণের ভোট রক্ষায় সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে: সেলিম উদ্দিন

স্কুল অফিসে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল

সেই মিষ্টির আসনে উপ-নির্বাচন : রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিলো ইসি

বিএনপি নেতার বিধবা স্ত্রীকে জামায়াতের সেলাই মেশিন উপহার

ক্লাসরুমকে শোবার ঘর বানালেন কলেজ প্রিন্সিপাল

ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভাঙচুর

সারের ডিলারশিপে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

সর্বাধিক পঠিত

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

হাসপাতালের বেড নিয়েই ভোট দিলেন যুবদল নেতা

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে শূন্যরেখায় ফেলে গেছে বিএসএফ

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা