গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

Post Image

ফেলে রেখে যাওয়া শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা এবং তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের মধ্যে পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসেন এবং পরে কোথায় যেন চলে গেছেন, আর ফিরে আসেননি। পরে শিশু দুটির পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত হয়ে শিশু দুটিকে তার জিম্মায় হস্তান্তর করেন।চিপস কিনে দেওয়ার কথা বলে দুই মেয়েকে ফেলে গেলেন মা, খোঁজ মিলছে না বাবারও

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে দেড় বছর বয়সী ও পাঁচ বছর বয়সী দুই মেয়ে শিশুকে সড়কের পাশে ফেলে রেখে গেছেন মা। রোববার উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ফেলে রেখে যাওয়া শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা এবং তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মো. নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের মধ্যে পাঁচ বছর বয়সী ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসেন এবং পরে কোথায় যেন চলে গেছেন, আর ফিরে আসেননি। পরে শিশু দুটির পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত হয়ে শিশু দুটিকে তার জিম্মায় হস্তান্তর করেন।

শিশুদের চাচি স্থানীয় লোকজনকে জানান, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তারা আগে কুমিল্লা শহরেই বসবাস করতেন। তবে চার মাস আগে নাছির ও জেসমিনের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর তাদের মা অন্যত্র বিয়ে করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে শিশুদের চাচি মুঠোফোনে শিশু দুটির মা জেসমিনের সঙ্গে কথা বলেন। ফোনে জেসমিন জানান, তিনি ইচ্ছা করেই শিশুদের ফেলে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নেবেন না। এদিকে শিশু দুটির বাবার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ভূঁইয়া রিপন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। জানতে পেরেছেন, বাচ্চা দুটির মা-বাবার বিচ্ছেদ হয়ে যাওয়ার কারণে তাদের মা ব্রাহ্মণপাড়া সদরে রেখে কুমিল্লা চলে গেছেন। বর্তমানে শিশু দুটি তাদের এক স্বজনের কাছে নিরাপদে রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। স্থানীয় এক চিকিৎসক তাকে ফোন করেছিলেন। তবে পরিবারের লোকজন ওই চিকিৎসকের দোকানে চলে আসায় তাদের কাছেই দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজার থেকে সেই রাজু গ্রেপ্তার

অবশেষে নাটোর থেকে সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

মক্কা-মদিনার নিরাপত্তার জন্য যে দোয়া করলেন আজহারী

ভারত থেকে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

দক্ষিণ এশিয়াকে বিভাজন ও ফ্যাসিবাদমুক্ত করতে হবে

সর্বাধিক পঠিত

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি

মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট উপস্থাপন