অবশেষে নাটোর থেকে সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

Post Image

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ নাটোর সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজকে রাতে অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদরের কাফুড়িয়া পট্টি এলাকার একটি কাঁপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সাত তারিখে ল্যাপটপ হারোনোর পর থেকে পুলিশের কয়েকটি অভিযানিক দল মাঠে কাজ করছিলো। আজকে রাতে অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগা যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটা সিটের নিচে এই ল্যাপটপটা উনি পান। পরে এটা নিয়ে উনার শ্বশুড় বাড়ি নওগাতে চলে যান এবং ছেলে অন্তরকে জানান। এরপর এটা রেখে পরে বিষয়টা দেখার কথা বলে বাবাকে বলে অন্তর। পরে আজকে যখন উনারা নাটোরে আসে আমাদের টিম উনাদের ট্রাক করে ল্যাপটপটি উদ্ধার করে। অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।


এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলের সাথে আমাদের কথা হয়েছে তিনিও খুশি হয়ছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে সেগুলোও উদ্ধার আমরা কাজ করছি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, হাজীগঞ্জে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজার থেকে সেই রাজু গ্রেপ্তার

অবশেষে নাটোর থেকে সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

মক্কা-মদিনার নিরাপত্তার জন্য যে দোয়া করলেন আজহারী

ভারত থেকে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

দক্ষিণ এশিয়াকে বিভাজন ও ফ্যাসিবাদমুক্ত করতে হবে

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সর্বাধিক পঠিত

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি