মক্কা-মদিনার নিরাপত্তার জন্য যে দোয়া করলেন আজহারী

Post Image

সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, মক্কা ও মদিনা স্রেফ কোনো ভৌগোলিক স্থান নয়, বরং এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। এ সময় তিনি এই ভূমির নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

পোস্টে মাওলানা আজহারী বলেন, পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি যে অত্যন্ত ভয়াবহ, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

পোস্টের শেষে তিনি মহান আল্লাহর দরবারে কাবার পবিত্র ভূমি রক্ষার আকুতি জানিয়ে দোয়া করেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এরই ধারাবাহিকতায় এই বার্তাটি দেন মিজানুর রহমান আজহারী।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ

মক্কা-মদিনার নিরাপত্তার জন্য যে দোয়া করলেন আজহারী

ভারত থেকে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ

দক্ষিণ এশিয়াকে বিভাজন ও ফ্যাসিবাদমুক্ত করতে হবে

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দরে এসে নিখোঁজ প্রবাসী

৫৭টি ভুয়া বিল পাস করে চাকরি হারালেন জেলার

৪৯তম বিসিএসের ভেরিফিকেশনে বাদ সেই ছয়জনের প্রশ্ন—‘আমাদের অপরাধ কী?’

সর্বাধিক পঠিত

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী নিহত

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

আম-জাম যখন গাছে ধরবে, আমাকে পাঠাবেন : প্রধানমন্ত্রী

মসজিদ ও রাস্তার জায়গা দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে, উচ্ছেদের দাবি