বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

Post Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর পদত্যাগের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেরোবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়ামের নেতৃত্বে কয়েকজন উপাচার্যের সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে তার পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করতে আসলে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। একপর্যায়ে ছাত্রদল সম্মেলনের টেবিল খুলে ফেলাসহ কলার ধরে হেনস্তা করে।

হামলার শিকার ও অভিযোগকারী শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  উপাচার্যের পদত্যাগের দাবিতে একটি সংবাদ সম্মেলনের ডাক দেই। যা কোনো মনগড়া অভিযোগ নয়। এক পর্যায়ে রেজিস্ট্রার মহোদয় আসেন এবং তিনি মিডিয়ার সামনে জানান, তিনি অভিযোগগুলো শুনবেন। অভিযোগ শোনার একপর্যায়ে ছাত্রদল কর্তৃক আমাকে ট্যাগিং করা হয়।

সিয়াম অভিযোগ করেন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি; যে আগে ছাত্রলীগের লিফলেট বিতরণ করত, সে আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গলার কলার ধরে মারতে আসে।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফি বলেন, হাফিজুর রহমান সিয়াম ছাত্রলীগের কর্মী ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যে শিক্ষার্থী সংবাদ সম্মেলন ডেকেছিল, আমি সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী সেখানে আসায় ঝামেলার সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত