চট্টগ্রামে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক ও রেলপথ অবরোধ।

Post Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায়  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর  শিক্ষার্থী নিহত হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯. ০০ টার কিছু পরে বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার পার্শ্বে দাড়িয়ে থাকা একটা বাসকে পেছন থেকে আসা লরি ধাক্কা দেয়। 

এসময় মাইশা মুশফিরাত (২১) নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়াও আরো দুইজন শিক্ষার্থী আহত হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ  শিক্ষার্থীরা ক্যাম্পাসে সামনে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে।

এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা সবার আগে। বেপরোয়া গতি ও চালকদের অবহেলার কারণে নানা সময়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়।এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীদের নিরাপত্তায় উভয় পার্শ্বে ফুট ওভার ব্রীজ নির্মাণ সহ ৬ দফা দাবি পেশ করেন। 


দাবি সমূহ:

১.বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে। 

২. ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত লরির চালককে গ্রেফতার করতে হবে এবং চালক ও মালিকের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

৩. যে কেডিএস ডিপোর লরির কারণে দুইজন বোনের মৃত্যু হয়েছে, সেই ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। তারা নিয়মিতভাবে অবৈধভাবে রাস্তা দখল করে লরি পার্কিং করে রাখে।

৪. ক্যাম্পাসের প্রধান গেইটসংলগ্ন উভয় পাশে ফুট ওভারব্রিজ স্থাপন করতে হবে

৫. ক্ষতিগ্রস্ত পরিবারকে লরির মালিকপক্ষের কাছ থেকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

৬. শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রধান গেইটে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে হবে।

এদিকে রেলপথ অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ভাটিয়ারী স্টেশনে আটকা পড়ে। চট্টগ্রাম গামী মহানগর প্রভাতি সীতাকুণ্ড স্টশনে আটকে আছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যে সড়কে প্রাণ গেল ছাত্রীর, সেখানেই জানাজা

চট্টগ্রামে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক ও রেলপথ অবরোধ।

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

ছাত্রী নি`হতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

গভীর রাতে মুখ ঢেকে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলে তাহেরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আইআইইউসির দুই শিক্ষার্থী নি*হত

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

৩৬ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে, চট্টগ্রামে কমতে পারে গ্যাসের চাপ

সর্বাধিক পঠিত

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

উত্তরায় অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনের মরদেহ দাফন হবে পাশাপাশি