চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

Post Image

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেফতার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬৪৯ জনকে। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার ও আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন, গ্রেফতারি পরোয়ানায় ১৩৭ জন এবং সাজা পরোয়ানায় ১৬ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৮৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন আরও ৪৭ জন। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে ১৩১ জনকে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রামে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক ও রেলপথ অবরোধ।

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

ছাত্রী নি`হতের পর আইআইইউসি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ১০ কিমি যানজট

গভীর রাতে মুখ ঢেকে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলে তাহেরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আইআইইউসির দুই শিক্ষার্থী নি*হত

সব সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

৩৬ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে, চট্টগ্রামে কমতে পারে গ্যাসের চাপ

পুলিশের ওপর হামলা চালিয়ে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা

সর্বাধিক পঠিত

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

উত্তরায় অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনের মরদেহ দাফন হবে পাশাপাশি