ইসলামি ছাত্র আন্দোলন থেকে যুবদলে, তথ্য গোপন করায় অব্যাহতি

Post Image


শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আশিক মাদবরকে (জিয়া) তথ্য গোপনের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের তথ্য গোপনের অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে আশিক মাদবরকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য গোপনের বিষয়টি উল্লেখ করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনি এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া সংগঠনটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

আশিক মাদবরকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, বিএনপির দুঃসময়ে দলের সঙ্গে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে ভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করা একজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তার রাজনৈতিক অতীত ও দলীয় পদ পাওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়।

এ বিষয়ে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, আশিক মাদবর অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন—এমন তথ্য তাদের জানা ছিল না। বিষয়টি জানার পরই তারা কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন। পরে তাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

বিএনপি নেতা হত্যা মামলায় ছাত্রদলের সাবেক আহ্বায়ক খোকা গ্রেপ্তার

চাঁদাবাজি-অর্থ আত্মসাৎ, ছাত্রদল নেতার অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ইসলামি ছাত্র আন্দোলন থেকে যুবদলে, তথ্য গোপন করায় অব্যাহতি

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

‘তারেক রহমান, আপনার দলের ধ্বংস নিশ্চিত’ লিখে বিএনপি নেতার পোস্ট

৬ মাসের প্রেম, বিয়ের চার মাস পর জানলেন ‘সুমাইয়া’ আসলে ছেলে

‘ওসমান হাদির কর্মই তাকে নজরুলের পাশে জায়গা করে দিয়েছে’

সর্বাধিক পঠিত

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

বিয়ে শেষে ওসমান হাদির কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের