নবীনবরণে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

Post Image

বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে বিএনপির নেতাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরগুনার আমতলীর চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজে মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।


নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষ হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে দাবি করেন তারা।


তবে বিষয়টি নিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা ভিন্ন কথা বলেছেন।


তিনি দাবি করেন, ‘আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কি না, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কি না, তা-ও জানি না।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবীনবরণে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সমন্বয়ক মাহদীকে

কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, ৬ মাস পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

জীবন নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত করার প্রস্তাব প্রসিকিউশনের

রাবিপ্রবিতে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

সর্বাধিক পঠিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই