১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

Post Image

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, গত ১৬-১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

দীর্ঘ ১৭ বছর তিনি নিজেও লোহাগাড়া-সাতকানিয়ার মাটিতে আসতে পারেননি বলে উল্লেখ করে বলেন, আজ মুক্ত বাতাসে নতুন স্বাধীনতায় নিঃশ্বাস নিতে পারছি। ইনশাআল্লাহ এবারের নির্বাচনের মাধ্যমে দেশ নতুনযাত্রা শুরু করবে।তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের কাছে একটি করে ভোট ভিক্ষা চাইছি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে তার সমর্থনে আয়োজিত নির্বাচনি গণমিছিল শেষে পথসভায় শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।

দুপুরের পর থেকেই লোহাগাড়ার ৯ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে এসে উপজেলা শহরে জড়ো হন। গ্র্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত জনতা মুহূর্তেই গণসমুদ্রে রূপ নেয়। পরে সেখান থেকে মিছিল শুরু হয়ে বটতলী চৌধুরী প্লাজা এলাকায় পথসভায় মিলিত হয়।

পথসভায় শাহজাহান চৌধুরী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি দেশের অর্থনীতি, গণতন্ত্র ও দুর্নীতির প্রসঙ্গ তুলে জামায়াতকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

একটি দল গুজব ছড়াচ্ছে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে এ দেশে শিল্প খাতে বিপ্লব ঘটাবে, দ্বিগুণ শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে।

সাতকানিয়া লোহাগাড়ায় মেটারনিটি হাসপাতাল, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটসহ ১৭টি খাতে উন্নয়ন তরান্বিত করা হবে বলেও জানান শাহজাহান চৌধুরী। এসব পরিকল্পনা বাস্তবায়নে তিনি ভোটার ব্যালেট বিপ্লবের আহ্বান জানান।

ভোটের দিন নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়া, শান্তি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, মা-বোনদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিত করা হবে। সবাইকে ঘরে বসে না থেকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

গণমিছিল ও পথসভায় সাবেক সংসদ সদস্য এএনএম শামসুল ইসলাম, অধ্যাপক ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, লেয়াকত আলী চৌধুরী, নুরুল আবছার চৌধুরী ও মাওলানা মহিউদ্দীন হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

২০ টাকা চুরির অভিযোগে শিশুকে বেধড়ক মারধর, শিক্ষক গ্রেফতার

নাটোরে ছিনতাইকারীদের কবলে জার্মান তরুণ, খোয়ালেন ল্যাপটপ-ক্যামেরা

শহিদ আবরারকে স্মরণে গত বছর যা বলেছিলেন শহিদ ওসমান হাদি

পরের বছর যেন বলতে পারি—‘অন্তত একটি বিচারের অপেক্ষার অবসান হয়েছে’

সর্বাধিক পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই