মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, ৬ মাস পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

Post Image

নাটোরে ‘সুমাইয়া আক্তার’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিজেকে নারী পরিচয় দিয়ে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে শান্ত আলী (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। পরে প্রায় ছয় মাস পর ওই প্রবাসী জানতে পারেন, যাকে তিনি স্ত্রী হিসেবে জানতেন, তিনি আসলে পুরুষ।

এ ঘটনায় শান্ত আলী ও তাঁর বাবা মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা করে বিভিন্ন অজুহাতে প্রবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কথিত স্ত্রীর বাবা পরিচয়ে শহিদুল ইসলামও ওই প্রবাসীর সঙ্গে কথা বলতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বাবা-ছেলেকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শহিদুল ইসলামের ছেলে মো. শান্ত আলী (২০) ও তাঁর বাবা মো. শহিদুল ইসলাম (৩৮)।

লালপুর থানা সূত্রে জানা যায়, শান্ত আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করে ‘সুমাইয়া আক্তার’ নামে একটি ভুয়া পরিচয় তৈরি করেন। ওই পরিচয়ে নিজেকে তরুণী পরিচয় দিয়ে তিনি এক বাংলাদেশি ইতালি প্রবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং কথিতভাবে বিয়ের সম্পর্কেও জড়ান তারা। এরপর প্রতারণার কৌশল আরও বিস্তৃত করেন শান্ত আলী। কথিত ‘সুমাইয়া আক্তার’এর বাবা পরিচয়ে নিজের বাবা শহিদুল ইসলামকে ওই প্রবাসীর সঙ্গে কথা বলান। বাবা-ছেলে মিলে নিজেদের পরিচয় ও পারিবারিক সম্পর্কের বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে বিভিন্ন কথাবার্তা চালিয়ে যান। অভিযোগ রয়েছে, এভাবে ওই প্রবাসীর সঙ্গে সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে লাখ লাখ টাকা নেয়া হয়।


পুলিশের প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহার করে পরিকল্পিতভাবে ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ, ভুয়া নারী পরিচয় এবং পারিবারিক সম্পর্কের অভিনয়ের বিষয়টি উঠে এসেছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কত টাকা হাতিয়ে নেয়া হয়েছে এবং কোন কোন কৌশলে টাকা নেয়া হয়েছে, তদন্তের স্বার্থে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপকে কাজে লাগিয়ে তারা পরিকল্পিতভাবে ওই প্রবাসীর সঙ্গে সম্পর্ক তৈরি করে অর্থ আদায় করেছেন। জব্দ করা মোবাইল ফোন ও সংশ্লিষ্ট ডিজিটাল যোগাযোগের তথ্য যাচাই করে প্রতারণার পরিধি ও অর্থ লেনদেনের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শান্ত আলী ও শহিদুল ইসলামের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তিনি আরও জানান, আটককৃত বাবা ও ছেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবীনবরণে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সমন্বয়ক মাহদীকে

কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, ৬ মাস পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

জীবন নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত করার প্রস্তাব প্রসিকিউশনের

রাবিপ্রবিতে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

সর্বাধিক পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা