অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

Post Image

রাজধানীর ধানমন্ডি তাক‌ওয়া মসজিদের খতিব ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইফুল ইসলাম বলেছেন, মানুষের শত্রু দুই ধরনের দৃশ্যমান ও অদৃশ্যমান। দৃশ্যমান শত্রু থেকে বাঁচতে আমরা সচেষ্ট থাকি, কিন্তু অদৃশ্যমান শত্রুর বিরুদ্ধে আমাদের প্রস্তুতি খুবই সীমিত। অথচ এই অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে।

শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডির আইকনিক টাওয়ারে “সুকুনলাইফ ইসলামিক সেন্টার”- এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আশরাফ মাহদি, ডা. শামসুল আরেফীন শক্তি, রাফিউজ্জামান এবং শায়খ আব্দুল্লাহ আল মাসউদসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও বিশেষজ্ঞরা।

আধ্যাত্মিক ও মানসিক সুস্থতার সমন্বিত সেবা নিয়ে গড়ে ওঠা এই ইসলামিক কাউন্সেলিং প্ল্যাটফর্ম উদ্বোধনের প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী আয়োজন হয় নানা কার্যক্রম। দর্শনার্থীদের জন্য ছিল ফ্রি কনসাল্টেন্সি, সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ।

মাওলানা সাইফুল ইসলাম আরও বলেন, অন্তরের রোগ, মানসিক চাপ ও আত্মিক দুর্বলতা থেকে মুক্তির জন্য সঠিক দিকনির্দেশনা জরুরি। এই জায়গায় ‘সুকুনলাইফ’ মানুষের পাশে দাঁড়িয়ে একটি সময়োপযোগী ভূমিকা পালন করছে।

আলোচনার বিষয় ছিল, বর্তমান যুগে রুকইয়াহ, তারবিয়াহ ও তাজকিয়ার প্রয়োজনীয়তা ও অপরিহার্যতা। বক্তারা আধুনিক জীবনের মানসিক, পারিবারিক ও আধ্যাত্মিক সংকট মোকাবেলায় ইসলামী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন।

সুকুনলাইফ ইসলামিক সেন্টারের সেবার মধ্যে রয়েছে শরিয়াহসম্মত ইসলামি কাউন্সেলিং, রুকইয়াহ (আধ্যাত্মিক চিকিৎসা), হিজামা (কাপিং থেরাপি) এবং পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার ইসলামিক দিকনির্দেশনা।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের অন্যতম তাকি ইবনে ইসহাক জানান, মানুষের জীবনে প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতেই তাদের এই উদ্যোগ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ