কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

Post Image

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই স্কুলছাত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সে যশোর সদরের ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে। বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরির কারণে দীর্ঘদিন ধরে সপরিবারে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করছেন তারা।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ওসি মিজানুর রহমান বলেন, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নবীনবরণে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সমন্বয়ক মাহদীকে

কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, ৬ মাস পর জানলেন স্ত্রী আসলে পুরুষ

জীবন নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চুয়ালি বিচারকাজে যুক্ত করার প্রস্তাব প্রসিকিউশনের

রাবিপ্রবিতে প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হল রামেবি উপাচার্যের কক্ষের তালা

ছাত্রশিবিরের নবীনবরণ ঘিরে কেসি কলেজ বন্ধ ঘোষণা, প্রতিবাদে সড়কেই শিক্ষার্থীদের বরণ

সর্বাধিক পঠিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

১৭ বছর পর মুক্ত বাতাসে ফিরলাম: শাহজাহান চৌধুরী

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

তাবলিগ জামায়াতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুক আর নেই