আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

Post Image

বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১৯ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষা গত ৮ আগস্ট সম্পন্ন হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) এর কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট হতে  সেপ্টেম্বর পর্যন্ত উক্ত স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়,  শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বল্পতম সময়ে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের সংশ্লিষ্ট জেলাসমূহে অনুষ্ঠিত স্থগিত পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের পর কোনো প্রকার বিলম্ব না করে একই দিনে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) এর মাধ্যমে দ্রুততম সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১-এর ঠিকানায় প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ করা হলো। এক্ষেত্রে উত্তরপত্রসমূহ যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে প্রেরণ এবং প্রেরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। 

সর্বশেষ খবর

দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজেটে

৪৯তম বিসিএসের গেজেটে বাদ ফিন্যান্সে নবম হওয়া ইমতিয়াজ, মনোকষ্টে বললেন— ‘রাষ্ট্রকে ধন্যবাদ’

৪৯তম বিসিএস: ভেরিফিকেশনে বাদ পড়ে গায়ে আগুন দেওয়ার ঘোষণা জসিমের

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলের ব্যাংক হিসাবও তলবের দাবি ডাকসু নেতার

আগামীকালের মধ্যে নিয়োগপত্র চান প্রাথমিকের নিয়োগ বঞ্চিত প্রার্থীরা

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

গর্ভকালীন পড়াশোনা, নবজাতক রেখে ভাইভা— ভেরিফিকেশনে বাদ অদম্য সুমাইয়াও

সর্বাধিক পঠিত

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা,অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

যে কোনো সময়ের তুলনায় এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

শিক্ষা ক্যাডারের নতুন বদলি নীতিমালা, ২ বছরের আগে আবেদন নয়

পুনঃনিরীক্ষণে সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ১২১ শিক্ষার্থী

এএমআই স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীর "বিজ্ঞান লেখা" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত