শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

Post Image


লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. বেলালের বিরুদ্ধে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সালিশে অভিযুক্তকে শাস্তি হিসেবে বেত্রাঘাত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


জানা গেছে, গত ১৭ মে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেলের সাড়ে তিন বছরের কন্যাশিশুকে বাদামের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যান একই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. বেলাল। সেখানে শিশুটির ওপর যৌন নিপীড়ন চালানো হয়। পরে শিশুটি বাড়িতে এসে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।


ঘটনার সময় শিশুটির বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দাবি করেন। কিন্তু বিষয়টির দ্রুত সমাধান না করে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী পরিবার উপজেলা প্রশাসনের শরণাপন্ন হলে প্রশাসনের নির্দেশনায় রামগতি থানায় মামলা দায়ের করা হয়। পরিবারের দাবি, মামলা দায়েরের পর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করলেও পরবর্তীতে তদন্তের গতি কমে যায়। 


এদিকে, গত ৩১ মে পৌর বিএনপির সেক্রেটারি মুর্তজা আল আমিনের নেতৃত্বে অনুষ্ঠিত এক সালিশী বৈঠকে অভিযুক্তকে মৃদু শাস্তি ও তাকে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করার অভিযোগ রয়েছে। 


ভুক্তভোগী পরিবারের দাবি, বৈঠকে শাস্তির কথা আলোচনা হলেও তা কার্যকর করা হয়নি। এছাড়া সালিশের পর মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়। নিরাপত্তাহীনতার কারণে তারা বর্তমানে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. বেলালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সালিশে উপস্থিত থাকা শহীদুল ইসলাম খোকন বলেন, সালিশে সিদ্ধান্ত হয় অভিযুক্ত বেলাল বাদীপক্ষের নিকট ক্ষমা চাইবে এবং তাকে দশবার বেত্রাঘাত করা হবে। তবে রাষ্ট্রীয় আইনে বেত দেওয়ার বিধান না থাকায় বিচারক আল-আমিন কমিশনার অভিযুক্তের পিঠে তিনটা থাপ্পড় দেন ও বাদীপক্ষের নিকট মাফ চাইতে বলেন।


ভুক্তভোগী মেয়ের বাবা মো. রুবেল জানান, ওসির কাছে মামলা করতে গেলে তিনি বলেন, ‘প্রমাণ ছাড়া তো কিছু হয় না। আপনারা একটা অভিযোগ জমা দেন।’ পরে আমরা জিডি করে আসি। এরপর এমপি সাহেবের কাছে বিচার চাইতে যাই। এমপি সাহেবের নির্দেশে স্থানীয় বিএনপি নেতারা সালিশ করেন। সালিশে অভিযুক্ত ব্যক্তি অপরাধী প্রমাণিত হয় এবং অপরাধীকে শাস্তি হিসেবে দশটা বেতের বাড়ি ও কানে ধরানোর সিদ্ধান্ত হয়। পরে সালিশে উপস্থিত থাকা একজন আমাকে থানার অভিযোগ তুলে নিতে বলেন। আমি বলি, অভিযোগ তো তোলা যাবে না। আমি ভেবেছিলাম, এই ঘটনায় আমি আরও শক্ত কোনো বিচার পাব।


রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছোট শিশু সে বুঝতে পারে নাই। একটা ছোট্ট শিশুকে কীভাবে ধর্ষণ করা হয়। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বেড টাচ, খারাপ ইঙ্গিত জনিত টের পাওয়ায় তাকে এলাকার মুরুব্বি মিলে শাস্তি দেয়। আমাদের দলীয়ভাবে একটা টিম গঠন করা হবে। উপযুক্ত প্রমাণ পেলে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 


শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেভাবে সোশ্যাল মিডিয়ায় বেত্রাঘাতের বিষয়টি প্রচার হচ্ছে তা আসলে সত্য নয়। আমরা তার বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাইনি। তবে তার কথায় অস্পষ্টতা থাকায় তাকে উপস্থিত লোকজনের সামনে কয়েকটা চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

সর্বাধিক পঠিত

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন