ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক

Post Image


চাঁদপুরের ফরিদগঞ্জে ৪০ দিনের কন্যাসন্তানের জননী সানিয়া আক্তার (১৯)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে আটক ব্যক্তি হলেন প্রবাস ফেরত নাজমুল শেখ।


পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর রাতেই নাজমুল শেখকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


এর আগে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সানিয়া আক্তার ওই গ্রামের নাজমুল শেখের স্ত্রী। তার বাবার বাড়ি বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।


এদিকে, সানিয়ার পরিবার এ মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় নিহতের পিতা নাছির উদ্দিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।


অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সানিয়া আক্তার ও নাজমুল শেখের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ৪০ দিনের কন্যাসন্তান রয়েছে।


ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “গৃহবধূর পিতা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করলে আমরা তার স্বামী নাজমুল শেখকে আটক করি। পরে তাকে মঙ্গলবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।” 


নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই নাজমুল শেখ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে সানিয়ার ওপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতেন। একাধিকবার তাকে নির্যাতন করা হয়েছে। ঘটনার আগের দিন রাতেও সানিয়াকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার