বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Post Image

প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি ক্লাব চত্বরের মুক্তিযোদ্ধা মার্কেট সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে ক্লাবের মিলনায়তনে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বিলচলনি, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তনময় প্রকাশ বিশ্বাস, দৈনিক ‘এ যুগের দীপ’-এর সম্পাদক ওমর সরকার, পাবনা পলাশ একাডেমির প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জীবনকথার সম্পাদক অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার (অপারেশন) বেলাল হোসেন, জীবনকথার স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, মোহনা টিভির প্রতিনিধি ইকবাল হোসেন ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীলতা, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বলেন, “প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি সমাজের বিবেক। এখান থেকে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম পরিচালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মসমালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সময়।” তিনি ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

দৈনিক ‘এ যুগের দীপ’-এর সম্পাদক ওমর সরকার বলেন, “বর্তমান বিশ্বে তথ্যই শক্তি। সেই তথ্য সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদের প্রধান দায়িত্ব।” তিনি তরুণ সাংবাদিকদের সাহস, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান এবং ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

ড. ইদ্রিস আলম বলেন, সাংবাদিকরা সমাজ পরিবর্তনের পথপ্রদর্শক। তাদের কাজে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকা অপরিহার্য।

প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ বলেন, প্রেসক্লাব পাবনা একটি পেশাজীবী সংগঠনের পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখছে।

সভাপতির বক্তব্যে খন্দকার শফিউল আলম দুলাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাব পাবনার ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব পাবনার সার্বিক উন্নতি কামনা করা হয় এবং ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমামকে ফাঁসাতে শিশু ধর্ষণ মামলা, তদন্তে পিবিআই সত্যতা না পাওয়ায় বাদী গ্রেপ্তার

বোনের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

এবার ৭ মাসের শিশুও ‘নিখোঁজ’

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

এবার বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সর্বাধিক পঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শিশুকে যৌন নিপীড়ন, আইনে বেত্রাঘাত না থাকায় বিএনপি নেতার পিঠে ৩ থাপ্পড় দিয়ে বিচার সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রবাস ফেরত স্বামী আটক

ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার