ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

Post Image

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলছেন লিটন কুমার দাস। সংস্করণ বদলাতেই ব্যাটিং পজিশনও পাল্টে যায় এই অভিজ্ঞ ক্রিকেটারের। ওয়ানডেতে নতুন ভূমিকায় চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করছেন লিটন। এ ছাড়া টেস্ট ফরম্যাটে ছয় নম্বর এবং টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে তাকে দেখা যায়। ব্যাটিং অর্ডারে এমন বদল নিয়ে সমস্যা দেখছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (সোমবার) বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘ফরম্যাট তো আলাদা, আগেও বলেছি। ফরম্যাট অনুযায়ী মানুষ মানসিকতা বদলায়। টেস্টে যখন খেলি, তখন ছয়ে ব্যাটিং করি, সেটা আলাদা ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাকে দল থেকে ভিন্ন একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। টি-টোয়েন্টিতেও আমি আমার দায়িত্বটা জানি, তাই খুব একটা সমস্যা হবে না।’

আসন্ন সিরিজের দলে নেই মুস্তাফিজুর রহমান। চোটে থাকা এই পেসারকে নিয়ে লিটন জানান, ‘মুস্তাফিজ তো মুস্তাফিজই। তার শূন্যতা পূরণ করা খুব কঠিন। তবে একইসঙ্গে আপনাকে এটা মনে রাখতে হবে– যেদিন মুস্তাফিজ খেলবে না, কোনো কারণে যদি চোটে পড়ে, তখন তো অন্য কাউকে খেলতেই হবে। তাই আমরা সেই চেষ্টা করেই দলটা তৈরি করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে আক্ষেপ ছিল জাতীয় দলের ক্রিকেটারদের। এখন আর সে বিষয়টি ভাবায় না লিটনদের, ‘আমার মনে হয় (সবাই) মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে খেলোয়াড়রা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রত্যেকটা খেলাই আপনার জন্য, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত