চাঁদপুরে ৩ বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের কালো ব্যাজ ধারণ

Post Image

আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পরে আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, ‘বিচারকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সমস্যা হচ্ছে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা এবং অসৌজন্যমূলক আচরণ নিয়ে।’ এর কারণে বিচারপ্রার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, যেসব আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে, বিচারপ্রার্থীরা যেন সেসব আদালতে প্রবেশ না করেন। আইনজীবী সহকারীদেরও বর্জন করা আদালতে তদবির না করার আহ্বান জানান তিনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচির আগে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির, শিরিন আক্তার মুক্তা, আবু বকর, মাসুদ প্রধানিয়া, আতিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ অন্যরা।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জরুরি সাধারণ সভায় প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আন্দোলনের নবম দিনে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি প্রত্যাহার

চাঁদপুরে ৩ বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের কালো ব্যাজ ধারণ

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২