গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

Post Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

শুক্রবার বিকেল ৪টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে লেখা ছিল, ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে গণভোটে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এতে জনরায় উপেক্ষিত হচ্ছে।

এসময় নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

লিফলেটে উল্লেখ ছিল, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।

এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

সর্বাধিক পঠিত

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২