স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

Post Image

কুমিল্লার নাঙ্গলকোটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহার করা হয়েছে।


আজ মঙ্গলবার উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ভবনে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহিষ্কৃত নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। এ সময় বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের ব্যানারে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নামসংবলিত স্লোগানটি লেখা থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে এলে ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, পুরোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে বিষয়টি কারো নজরে আসেনি। পরে নজরে আসার সঙ্গে সঙ্গে কলম দিয়ে ‘শেখ হাসিনা’ শব্দটি মুছে দেওয়া হয়েছে।


উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন বলেন, এটি একটা লোগো, আমরা যারা প্রোগ্রামে গিয়েছি, লোগোর দিকে আমাদের তাকানো হয়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কোরবানির মাংস

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল