আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

Post Image

গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির নেতাকর্মীরা যখন জীবন-মরণ বাজি রেখে সরকার পতনের একদফা আন্দোলনে ছিলেন রাজপথে, তখন আওয়ামী লীগ নেতা হাজী আলম হোসেন ব্যস্ত ছিলেন ওই আন্দোলনকে দমাতে। এখন তিনি বিএনপিতে যোগদান করে ত্যাগী নেতাকর্মীদের মাথায় ছড়ি ঘুরাচ্ছেন।

এমন অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও গাসিকের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের অন্যতম সহকর্মী হাজী আলম হোসেন মণ্ডলের বিরুদ্ধে। তিনি ছিলেন মহানগরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী এবং জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে ২৮ অক্টোবর বিএনপির ডাকে ঢাকার জনসভায় যাওয়া নেতাকর্মীদের ওপর হামলা ও বিচারপতির বাসভবনের প্রধান ফটক ভাঙচুরের অভিযোগ। তিনি ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় সহিংসতার সময় ছিলেন জাহাঙ্গীর আলমের সফরসঙ্গী।

ওই সময় সরকার হটাও আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হতাহতের ঘটনাও ঘটে।

তখন গাজীপুরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে গাছা থানার বিভিন্ন এলাকায়। আর এসব সহিংসতায় যারা রসত জুগিয়েছিল এখন তাদের বিএনপিতে ছড়ি ঘুরানোর ঘটনা মেনে নিতে পারছেন না তৃণমূলের কর্মীরা।

গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তুহীন গাজী, স্থানীয় যুবদল নেতা নাঈম হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপিতে যোগ দেন আলম হোসেন মণ্ডল।

তারা বলেন, আমরা যখন সরকার পতনের আন্দোলনে ছিলাম রাজপথে তখন ওই আন্দোলন দমাতে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী আলম হোসেন। সেই তিনিই এখন কিছু দিন যেতে না যেতেই হয়েছেন বিএনপির বড় নেতা। তিনি বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে অফিস খুলেছেন।

গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন জানান, আলম হোসেন মণ্ডল আগে বিএনপিতে ছিলেন; পরে কিছু দিন তিনি আওয়ামী লীগের সঙ্গে ঘুরেছেন। এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। তার বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না বলে জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

সর্বাধিক পঠিত

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২