সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

Post Image

গাজীপুরের কালিগঞ্জে সড়কে একে একে ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। ঘটনায় শিউলী আক্তার নামে এক স্কুলশিক্ষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুর প্রায় ৩টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শিমুলিয়া এলাকার বাসিন্দা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উদ্ধার ও অপসারণ কার্যক্রম শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা পর রাত ৮টার দিকে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, হঠাৎ করেই খুঁটিগুলো ভেঙে পড়েছে, সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় খুঁটির ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। পাশাপাশি নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এতে পূবাইল ও কালিগঞ্জ এলাকার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হাজারো গ্রাহক চরম দুর্ভোগে পড়েন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে, এলাকায় চাঞ্চল্য

সংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সার

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহার

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

সর্বাধিক পঠিত

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২