রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা

Post Image

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রুমিন ফারহানার পরিবারের ইতিহাস ‘দালালি ও বিশ্বাসঘাতকতার’ এবং তাঁকে আওয়ামী লীগের ‘প্রোডাক্ট’ ও ‘র-এর দালাল’ বলে মন্তব্য করেন। গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে তাঁর বক্তব্যকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তিনি বলেন, তাঁরা ওই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন এবং আশুগঞ্জের মাটিতে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করছেন।

গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যা হবে না—এমনটা সম্ভব নয়। তাঁর ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবারের কর্মসূচি পালন করা হয়। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারাও বক্তব্য দেন।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস