পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

Post Image

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকাভ্রমণে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ও স্বজনেরা।

মৃত রাকিবুজ্জামান রকি (৩৫) ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে ১৩০ জন যাত্রী বহনকারী একটি বাল্কহেডের ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।

নৌকাভ্রমণে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ী ঘাট থেকে ১৩০ জন দর্শনার্থী বাল্কহেডযোগে ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ্ মাজারে বেড়াতে এসেছিলেন। মাজার দর্শন শেষে শুক্রবার রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে নদীর তীব্র স্রোতে বাল্কহেডটি ৪ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নামের তিন যাত্রী পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নদীর প্রবল স্রোতে নিখোঁজ হন।

খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। তবে ব্রিজের আশপাশে নদীর গতি ও স্রোতের তীব্রতা অত্যধিক বেশি থাকায় প্রাথমিক উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছিল।

লক্ষীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শহিদুল ইসলাম এবং ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন নদী থেকে সকাল ১০টায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত জানান, ৩৭ ঘণ্টার টানা প্রচেষ্টা ও নজরদারির পর রোববার সকালে নিখোঁজ রকির লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ