নিলামের জিরার ট্রাক আটকে চাঁদা দাবি, দুই সহযোগীসহ আটক ছাত্রদল নেতা

Post Image

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়ার পরিচয় পাওয়া গেছে। হেলাল মহালদার স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে এবং বিলাল পার্শ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা।

শনিবার সকালে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাকসহ তাদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।

থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে সরকারি নিলাম থেকে ক্রয়কৃত ১৭১ বস্তা জিরা ট্রাকযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় নিয়ে আটকানো হয়। পরে ট্রাকটি হেলাল মহালদারের বাবার মালিকানাধীন ‘নিরাপদ পেট্রোল পাম্প’-এর পেছনে আটকে রাখেন তারা। সেখানে জিরার মালিক মো. ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগীরা। বিষয়টি জানার পর জিরার মালিকপক্ষ দ্রুত বাহুবল মডেল থানায় যোগাযোগ করেন।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদারের নির্দেশক্রমে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহালদার ও তার সহযোগী বিলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে ভুগলী এলাকা থেকে ছিনতাইকৃত জিরার ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১১-৮৩৪৭) উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস