পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে যুবক হত্যার অভিযোগ

Post Image

ময়মনসিংহের মুক্তাগাছায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বাসাভাড়া নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, বুধবার রাতে বাসার সামনে ফরহাদ হোসেনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ হোসেন মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। বেকারদের কর্মসংস্থানের দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগ থেকে মুক্তাগাছা আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ারও আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো মামলা হয়নি। এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনার তদন্তে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছে। তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা হচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ কিছু বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, লাশ দাফন-কাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। পুলিশ সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুতই ‘ভালো খবর’ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ