কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, আহত ৮

Post Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আটজন আহত হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ইলেটগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক আশরাফ উদ্দিন।

শুক্রবার সকাল ৭টায় কক্সবাজার থেকে ঢাকাগামী এভারগ্রীন বাসটি চান্দিনার দরিয়াপুরে এই ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় । এ সময় আটজন যাত্রী আহত হয় । যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়েছে ।

স্থানীয় মুহাম্মদ সুমন মিয়া জানান, সকাল সাতটার দিকে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই । দৌড়ে এসে দেখি একটি বাস পানিতে পড়ে আছে । আমরা যাত্রীদের উদ্ধার করি । তবে কেউ গুরুতর আহত হয়নি ।

বাসে থাকা কক্সবাজার এলাকা নাদিম আহমেদ বলেন, বাসের চালক দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিলেন । হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন । তারপর বাসটি খাদে পড়ে যায় । আমার স্ত্রী সহ ঢাকায় যাচ্ছিলাম ।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক আশরাফ উদ্দিন আমার দেশকে বলেন, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । বাসটি উদ্ধারের চেষ্টা চলছে ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ