নেত্রকোনায় ফয়সাল হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি

Post Image

নেত্রকোনায় বহুল আলোচিত ও চাঞ্চল্যকর আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় জেলা প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির ফয়সালের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, গত ১ জুন জেলার উত্তর বিশিউড়া গ্রামে একটি গায়েহলুদের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে ফয়সালের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে ফয়সালের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাত ৩টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

সংবাদ সম্মেলনে আমির ফয়সালের বাবা নজরুল ইসলাম অঝোরে কেঁদে বলেন, আমার ছেলে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মামলাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের অন্যান্য স্বজন ও এলাকাবাসী আমির ফয়সাল হত্যা মামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস