অভয়নগরে চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Post Image

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামের নিষিদ্ধ চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রানাগাতী গ্রামের মোল্যা বাড়ির বাগানের ভেতরে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বাহারুল একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন।

নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, তার ভাই বাহারুল প্রায় ১৫ বছর আগে বাড়ি থেকে চলে যান। মাঝে মধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন । সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, বাগান থেকে বাহারুল মল্লিক নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ঠোঁটের নিচে গুলি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত খোসা ও লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস