সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

Post Image

সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৫ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলতাফ হোসেন সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।  তিনি রাজধানীতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) পদে  কর্মরত ছিলেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল আলম। 

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায়  সড়কে  অবস্থানকালে অজ্ঞাত একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়।  পরে অজ্ঞাত ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি সাইফুল আলম বলেন, সন্ত্রাসীরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেত্রকোণায় ওএমএসের চাল পাচারের চেষ্টা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ইমাম-মুয়াজ্জিনের সরকারি সন্মানি ভাতায় মসজিদ কমিটির নেতার নাম

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

জামালপুরে ‘মিটার লাগানোর’ আগেই গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল!

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক