জামালপুরে ‘মিটার লাগানোর’ আগেই গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল!

Post Image

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে। মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগই যেখানে হয়নি, সেখানে কীভাবে বিল তৈরি হলো—এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী শ্রী নিমাই চন্দ্র সরকার।


ঘটনাটি ঘটেছে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।


ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেন। তবে নতুন মিটার স্থাপন বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের জন্য একটি বিল আসে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাসায় চারটি মিটার রয়েছে। নতুন মিটার স্থাপনের জন্য একটি ওয়্যারিং বোর্ডও তৈরি করা হয়েছে। কিন্তু নতুন মিটার স্থাপনের আগেই তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে। এর মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল দেখানো হয়েছে ৬৯২ টাকা।


মিটার ও বিদ্যুৎ সংযোগ না থাকার পরও বিল আসার ঘটনায় স্থানীয়দের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, বিদ্যুৎ ব্যবহারই না করলে সেই ব্যবহারের বিল কীভাবে তৈরি হলো? বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না জানতে চাইলে তিনি এটিকে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেন।


জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম বলেন, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।


একই বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামালপুরে ‘মিটার লাগানোর’ আগেই গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল!

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

৫ আগস্টের ক্রেডিট দিতে অস্বস্তিতে ভোগে একটি গোষ্ঠী: শিশির মনির

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক