নেত্রকোণায় ওএমএসের চাল পাচারের চেষ্টা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Post Image

নেত্রকোণার মদন উপজেলায় সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হ্যান্ডট্রলির দুই চালককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম  এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া দুজন হলেন—মদন উপজেলার দেওসহিলা গ্রামের মাসুম মিয়া (২৮) ও একই গ্রামের আকারুল্লাহ (২৪)।

মামলার অন্য তিন আসামি হলেন—মদন উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, তার সহযোগী কবির তালুকদার ও আব্দুল করিম। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।

রফিকুল ইসলামের দলীয় পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ওএমএস ডিলার। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ জানতে পারে, তার গোডাউনে থাকা সরকারি চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি হ্যান্ডট্রলিতে করে ফতেপুর বাজার থেকে অন্যত্র নেওয়া হচ্ছে। পরে স্থানীয়দের সহায়তায় ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুটি হ্যান্ডট্রলি জব্দ ও চালকদের আটক করা হয়।

পরে দুটি হ্যান্ডট্রলি থেকে ৫০ কেজি ওজনের ১০০ বস্তায় মোট ৫ হাজার কেজি চাল জব্দ করে পুলিশ। এ সময় খাদ্য অধিদপ্তরের লোগো ও লেখা সম্বলিত ১৩৫টি খালি বস্তা পাওয়া যায়।

পুলিশ জানায়, হ্যান্ডট্রলির দুই চালক চালের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ওসি সালাহ উদ্দিন বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে মামলা করা হয়েছে। আটক দুজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেত্রকোণায় ওএমএসের চাল পাচারের চেষ্টা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ইমাম-মুয়াজ্জিনের সরকারি সন্মানি ভাতায় মসজিদ কমিটির নেতার নাম

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

জামালপুরে ‘মিটার লাগানোর’ আগেই গ্রাহকের হাতে বিদ্যুৎ বিল!

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত : চিফ হুইপ

সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার কার্য গতিশীল দাবি আখতারের

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

বাবরকে বাংলাদেশ সিরিজে না রাখার কারণ জানালেন কোচ

‎বিয়ের মঞ্চে বর-কনের ‘হাদি হত্যার বিচার’ দাবি

মোটরসাইকেলে এসে জামায়াত প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

লাশের সঙ্গে মিলল অতিরিক্ত একটি পা, যা জানা গেল

৩ কোটির অধিক মূল্যের মাদকদ্রব্য ধ্বংস বিজিবির

হাদি হত্যার বিচারের কর্মসূচিতে পুলিশের হামলা, শিবিরের বিবৃতি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক