উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

Post Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ঘাটে বিএনপির পক্ষ থেকে ৭ থেকে ৯ সেপ্টেম্বর এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই স্থানে দুই রাজনৈতিক দলের পৃথক আয়োজনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়।

বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, ৭ থেকে ৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই জামায়াতের পক্ষ থেকেও একই স্থানে ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। সবার সঙ্গে সমন্বয় করে প্রতিযোগিতাটি আয়োজনের চেষ্টা চালানো হচ্ছে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। একই স্থানে দুই পক্ষের প্রতিযোগিতা থাকায় বিষয়টি নিয়ে এক ধরণের জটিলতা তৈরি হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোন পক্ষই লিখিত আবেদন জানায়নি। এমনকি বিষয়টি সম্পর্কে উপজেলা প্রশাসন আগে থেকে অবগতও ছিল না। ফলে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ